পোস্টগুলি

জুন, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রখ্যাত আলেম মাওলানা জমির উদ্দিন লস্কর আর নেই, সোমবার দুপুর ২ টায় জানাজা

ছবি
নিজস্ব প্রতিনিধি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সু-বক্তা তথা অসম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা জমির উদ্দিন লস্কর ওরফে বুয়ালজুরী সাহেব আর নেই। রবিবার রাত সাড়ে ৮টার দিকে কাছাড় জেলার সোনাইর কাজিডহর তৃতীয় খণ্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণমুগ্ধ রেখে গেছেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সোমবার দুপুর ২টায় শিলচর-আইজল জাতীয় সড়কের কাজিডহর পয়েন্ট সংলগ্ন মাঠে জানাজার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ লস্কর ও সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। তাঁর মৃত্যুতে আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মাওলানা সারিমুল হক লস্কর, প্রাক্তন সভাপতি মাওলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী, সোনাইর প্রাক্তন বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়াসহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর প্রয়াণে বরাক উপত্যকা একজন প্রজ্ঞাবান আলে...

জরাজীর্ণ সোনাই সাব-ডিভিশনাল এগ্রিকালচার অফিস

ছবি
নিজস্ব প্রতিনিধি, সোনাই। কাছাড় জেলার সোনাই সাব-ডিভিশনাল কৃষি অফিস বর্তমানে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে মূল কার্যালয়ে কর্মচারী ও সাধারণ মানুষের যাতায়াত না থাকায় ভবনটি এখন অনেকটাই ‘ভুত বাংলার’ চেহারা নিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে কার্যালয়ের চারপাশ ঘাস-লতাপাতায় ভরে গিয়ে জঙ্গলে পরিণত হয়েছে। ভবনটির বিভিন্ন অংশও জরাজীর্ণ হয়ে পড়েছে। জানা গেছে, প্রায় এক বছর আগেও এই ভবনেই নিয়মিত অফিসের কাজ চলত। তবে ভবনটির বেহাল অবস্থার কারণে গত বছরের ১৭ মে উদ্বোধন হওয়া ‘জ্ঞানকেন্দ্র’ ভবনে সাব-ডিভিশনাল কৃষি অফিসের কার্যক্রম স্থানান্তর করা হয়। মূল কার্যালয় থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত এই ভবনেই বর্তমানে অস্থায়ীভাবে অফিস পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, ‘জ্ঞানকেন্দ্র’ ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত কৃষি বিভাগের কর্মীরা সেখান থেকেই পরিষেবা প্রদান করছেন। অফিস সূত্রে জানা গেছে, জরাজীর্ণ সাব-ডিভিশনাল কৃষি অফিসের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জান...

IPL-এর ধাঁচে অসমেও শুরু হচ্ছে ক্রিকেট প্রিমিয়ার লিগ, উন্মোচন করা হল ৮ দলের লোগো ও ট্রফি

ছবি
গুয়াহাটি, ২১ জুন: ভারতের জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর আদলে এবার অসমেও শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা ‘অসম প্রিমিয়ার লিগ’ (APL)। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ACA) উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে রাজ্যের ৮টি দল। দলগুলি হল— গুয়াহাটি রয়্যালস, যোরহাট স্ট্যালিয়ন্স, তেজপুর টাইটানস, ডিব্রুগড় ওয়ারিয়র্স, নগাঁও রেঞ্জার্স, বরপেটা ব্রেভস, চরাইদেউ সানরাইজার্স এবং বরাক লেজেন্ডস। শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় লিগের লোগো, আটটি দলের লোগো এবং চ্যাম্পিয়নশিপ ট্রফি। আয়োজকদের দাবি, এই লিগ রাজ্যের তৃণমূল স্তরের প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের দক্ষতা তুলে ধরার একটি বড় মঞ্চ দেবে এবং ভবিষ্যতে ঘরোয়া ও জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ সুগম করবে। অসম ক্রিকেটের বিকাশ এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করতে এই উদ্যোগকে রাজ্যের ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ইতিমধ্যেই এই নতুন লিগকে ঘিরে উৎসাহের সঞ...

সোনাই কৃষকদের মধ্যে উন্নতমানের সরকারি বীজ বিতরণ

ছবি
প্রকৃত কৃষকদের অধিকার নিশ্চিত করতে কড়া বার্তা আমিনুলের নিউজ ডেস্ক: কৃষকরাই দেশের মেরুদণ্ড। কৃষকদের পরিশ্রমের ফলেই দেশে খাদ্যশস্য উৎপাদন হয় এবং সেই ফসল বিদেশেও রফতানি করা হচ্ছে। বৃহস্পতিবার কাছাড় জেলার সোনাই কৃষি বিভাগের সাব ডিভিশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের গুরুত্ব তুলে ধরে এমনই বক্তব্য রাখেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। কৃষকদের প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা সময়মতো পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে আমিনুল বলেন, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের সুবিধা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে প্রভাবশালী অ-কৃষকদের কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে ট্র্যাক্টর প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, তাঁর বিধায়কত্বকালে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অনুষ্ঠানে কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদীন কৃষকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি প্রধানমন্ত্রীর ‘খেত বাঁচাও’ অভিযানের লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে কৃষি বিভাগের উদ্যোগে কয়েকজন প্রগতিশীল কৃষকের হাতে উন্নতমানের ধানের বীজ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ...

হোটেল থেকে ৩ মাস ধরে নিখোঁজ কিশোরি উদ্ধারের অভিযোগে সরগরম উধারবন্দ, বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধোলাই

ছবি
বিতর্কিত চিকিৎসক জেপি দাসের ফাইল ছবি। নিউজ ডেস্ক, শিলচর, ১৭ জুন কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রামের পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে হোটেলে অবৈধ দেহব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিজাত হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল। কিশোরী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযোগের কেন্দ্রে থাকা চিকিৎসক জে. পি. দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে, কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার দলবল নিয়ে গঠনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অবৈধ কার্য...

সোনাইয়ে বারবার ভেস্তে যাচ্ছে বিধায়কের কর্মসূচি, রাজনৈতিক মহলে জোর জল্পনা

ছবি
নিউজ ডেস্ক, ১৬ জুন সোনাইর নবনির্বাচিত কংগ্রেসি বিধায়ক আমিনুল হক লস্করের সরকারি কর্মসূচি একের পর এক বাতিল হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সোনাই উন্নয়ন খণ্ডের পর বাঁশকান্দি উন্নয়ন খণ্ডে-ও তাঁর উপস্থিতিতে নির্ধারিত সভা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। সোমবার বাঁশকান্দি ব্লক অফিসের অনুষ্ঠান বাতিল হওয়ার পর মঙ্গলবার কচুদরম মডেল হাসপাতালের পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্যে ডাকা সভাও অনুষ্ঠিত হয়নি। হাসপাতালের ইনচার্জ মুক্তার হোসেন বাহার সভাটি বাতিল করেন বলে জানা গেছে। এদিকে, বুধবার সোনাই ব্লক প্রাইমারি হাসপাতালে বিধায়কের সভাপতিত্বে নির্ধারিত সভাটিও বাতিল করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, শাসকদলের একাংশ নেতার চাপের জেরেই বিধায়কের সরকারি কর্মসূচিগুলি ধারাবাহিকভাবে ব্যাহত হচ্ছে। বিরোধী দলের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আমিনুল হক লস্করকে বলে অভিযোগ উঠেছে। একের পর এক সভা বাতিলের ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও নানা জল্পনা তৈরি হয়েছে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র

ছবি
বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র হোসেন মোহাম্মদ দিয়াব। নিউজ ডেস্ক, ১৫ জুন শিলচরের কৃতি ছাত্র হোসেন মোহাম্মদ দিয়াব আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ LSE-এর ২০২৬ সালের সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। বর্তমানে দিয়াব ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক ফাইনাল বর্ষে অধ্যয়নরত। এলএসই কর্তৃপক্ষের জারি করা অনুমোদনপত্র অনুযায়ী, তিনি “AI for Business: Management, Strategy and Governance” শীর্ষক বিশেষ কোর্সে আগামী ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অংশ নেবেন। শিক্ষা মহলের মতে, লন্ডনের এলএসই-এর সামার স্কুলে সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্য থেকে নির্বাচিতদেরই এই সুযোগ দেওয়া হয়। ফলে দিয়াবের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং শিলচর ও বরাক উপত্যকার জন্যও গ...

শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে

ছবি
নিউজ ডেস্ক ১৩ জুন:- বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক -কে ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারের মাইলফলকের দিকে এগোচ্ছে। ভারতীয় মুদ্রায় তাঁর সম্পদের মূল্য প্রায় ৯৫ লাখ কোটি টাকার সমপর্যায়ে বলে উল্লেখ করা হচ্ছে। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, তিনি যদি ঘণ্টায় ১০ কোটি টাকা করেও খরচ করেন, তবে এই বিপুল সম্পদ শেষ করতে ১০০ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষস্থানে থাকা ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির এই পরিসংখ্যান এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে জনসংযোগে সাংসদ পরিমল শুক্লবৈদ্য

ছবি
মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে জনসংযোগে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ১২ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সোনাই বিধানসভা এলাকার বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার তিনি শহরের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।আলোচনায় গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, সুশাসন এবং জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অগ্রগতি, জনকল্যাণ ও নাগরিক ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলি নিয়েও আলোচনা করেন সাংসদ। এদিন সাংসদ পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সোনাই মন্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা, সাধারণ সম্পাদক দিপু কুমার দাস, গোবিন্দপুর মন্ডলের সভাপতি হিমাংশু দাস, পুরসভার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস সহ স্থানীয় বিজেপির কর্মকর্তারা।

মমতা দিদির পাশেই আছি, তৃণমূল কংগ্রেসের দুর্দিনে বার্তা মহুয়ার

ছবি
দলের সঙ্গেই আছি, মমতার পাশেই আছি: মহুয়া মৈত্র কলকাতা, ১২ জুন : তৃণমূল কংগ্রেসকে ঘিরে নানা জল্পনা-কল্পনার মধ্যেই দলের প্রতি নিজের আনুগত্যের বার্তা স্পষ্ট করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, “আমি দলের সঙ্গে আছি, মমতা ব্যানার্জির পাশে আছি।” তৃণমূল কংগ্রেসের কঠিন সময়েই তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

একই পরিবারের পাঁচ ভাই ভারতীয় সেনাবাহিনীতে,

ছবি
একই পরিবারের পাঁচ ভাই ভারতীয় সেনাবাহিনীতে, গর্বিত শ্রীভূমি বিশেষ প্রতিবেদন, করিমগঞ্জ শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার দলিবিল গ্রাম থেকে উঠে এসেছে এক অনন্য দেশপ্রেমের নজির। গ্রামের বাসিন্দা মোঃ তছির আলীর পাঁচ পুত্রই বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। একই পরিবারের পাঁচ সন্তানের দেশের সেবায় আত্মনিয়োগের ঘটনা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, এটি শুধু একটি পরিবারের নয়, গোটা শ্রীভূমি ও আসামের জন্য গর্বের বিষয়। দেশসেবার এই বিরল দৃষ্টান্ত নতুন প্রজন্মকে সেনাবাহিনীতে যোগদান ও দেশের প্রতি দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে বলেও মনে করছেন অনেকে।

জলাবদ্ধতা ও নালা পরিষ্কারের জন্য সোনাই পুরসভার নিজস্ব জেসিবি ক্রয়

ছবি
সোনাই পুরসভার নিজস্ব এক্সক্যাভেটর ক্রয়, কাছাড় জেলার সোনাই পুরসভার উন্নয়নের পথে আরও এক ধাপ অগ্রগতি ঘটল। শহরের বিভিন্ন জনসেবামূলক ও উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করতে পুরসভা নিজস্ব একটি এক্সক্যাভেটর (জেসিবি) ক্রয় করেছে। বুধবার সন্ধ্যা রাতে সোনাই পুরসভা কার্যালয়ে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম জানান, শহরের নালা-নর্দমা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের সুবিধার্থে টাইড ফান্ড থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে এই এক্সক্যাভেটরটি কেনা হয়েছে। তিনি বলেন, শহরের যেকোনো এলাকায় জলাবদ্ধতা বা নালা বন্ধ সংক্রান্ত সমস্যা দেখা দিলে পুরসভার পক্ষ থেকে বিনামূল্যে এই মেশিনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের সমস্যার সম্মুখীন হলে নাগরিকদের পুরসভার সিটি প্রজেক্ট অফিসার ইব্রাহিম লস্করের সঙ্গে যোগাযোগ করার জন্যও তিনি আহ্বান জানান। এদিকে, পুরসভার এই জনমুখী উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বিজেপি নেতা রামেশ্বর শর্মা। তিনি বলেন, শহরের নাগরিক সুবিধা বৃদ্ধিতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী। প...

দিল্লিতে INDIA জোটের বৈঠক, পাঁচ দফা কর্মসূচিতে ঐকমত্য

ছবি
দিল্লিতে INDIA জোটের বৈঠক, পাঁচ দফা কর্মসূচিতে ঐকমত্য নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৮ জুন: নয়াদিল্লিতে সোমবার অনুষ্ঠিত INDIA জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে বিরোধী দলগুলির নেতারা পাঁচ দফা কর্মসূচিতে ঐকমত্যে পৌঁছেছেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী), বামপন্থী দলসহ ২৩টিরও বেশি বিরোধী দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম ও ভোট চুরির অভিযোগ তুলে ভারতের প্রধান বিচারপতির কাছে শীঘ্রই একটি চিঠি পাঠানো হবে। পাশাপাশি, NEET ও CBSE-সহ বিভিন্ন পরীক্ষাকে ঘিরে বিতর্কের প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগও দাবি করেছে বিরোধী জোট। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা এবং সাধারণ মানুষের নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সর্বদলীয় বৈঠক আহ্বানের দাবি জানানো হয়। এছাড়া, বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করতে প্রতি দুই মাস অন্তর বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হব...

অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী

ছবি
অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লি, ৬ জুন দেশের অর্থনৈতিক রূপান্তর এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন অগ্রাধিকার নিয়ে প্রধানমন্ত্রী Narendra Modi অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (Economic Advisory Council to the Prime Minister) বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করা, সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এবং ‘Ease of Living’ ও ‘Ease of Doing Business’ আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে বিভিন্ন নীতি ও সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়েছে। দীর্ঘমেয়াদে ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলাই এই বৈঠকের মূল লক্ষ্য।

দ্বিগুণ হচ্ছে MLA-LAD তহবিল, ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছবি
বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল দ্বিগুণ, ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা গুয়াহাটি, ৬ জুন : রাজ্যের প্রতিটি বিধানসভা সমষ্টির উন্নয়নে আরও গতি আনতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল (MLALAD) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, বর্তমানে প্রতি বিধায়কের জন্য বরাদ্দ ১ কোটি টাকা থেকে বাড়িয়ে চলতি অর্থবর্ষে ১.৫ কোটি টাকা করা হয়েছে। আগামী অর্থবর্ষ থেকে এই তহবিল আরও বাড়িয়ে ২ কোটি টাকা করা হবে। সরকারি সূত্রে জানা গেছে, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মাধ্যমে সংশ্লিষ্ট বিধায়করা নিজেদের সমষ্টিতে ছোট ও মাঝারি পরিকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্পের সুপারিশ করতে পারেন। রাস্তা, ড্রেন, কমিউনিটি হল, পানীয় জলের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এই তহবিল ব্যবহার করা হয়। মন্ত্রিসভার বৈঠকে তহবিল বৃদ্ধির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের নির্দেশিকাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোট বরাদ্দের সর্বোচ্চ ১০ শতাংশ অর্থ স্কুলের আসবাবপত্র, হুইলচেয়ার, অ্যাম্বুলেন্স, ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জামের মতো জনকল্যাণমূলক সামগ্রী ক্রয় ও...

যন্তর-মন্তরে NEET কেলেঙ্কারির প্রতিবাদে সরব অসমের যুবক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ছবি
যন্তর-মন্তরে NEET কেলেঙ্কারির প্রতিবাদে সরব অসমের যুবক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি দিল্লি, ৫ জুন নয়াদিল্লির যন্তর-মন্তরে NEET প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন শিক্ষা কেলেঙ্কারির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষোভ উগরে দিলেন অসমের এক যুবক। সংবাদ মাধ্যমে তিনি বলেন, বর্তমানে দেশজুড়ে হিন্দু-মুসলিম ও অন্যান্য বিতর্কিত বিষয় নিয়ে রাজনৈতিক আলোচনা বেশি হলেও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলি উপেক্ষিত হচ্ছে। প্রতিবাদস্থলে তিনি বলেন, “অসম হোক বা ভারত, আজ প্রকৃত সমস্যাগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না। ছাত্র-ছাত্রীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু পরে যদি জানতে পারে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাহলে তাদের মানসিকভাবে ভেঙে পড়তে হয়। অনেকেই হতাশায় চরম সিদ্ধান্ত পর্যন্ত নিতে বাধ্য হয়।” তিনি আরও বলেন, NEET-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। তাই এই ঘটনার দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দ্রুত পদত্যাগ করা উচিত বলেও দাবি জানান তিনি। উল্লেখ্য, NEET প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থায় ...

হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা

ছবি
  নয়াদিল্লি, ৫ জুন:  কংগ্রেস নেতা পবন খেরা-কে কর্ণাটক থেকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি (AICC)। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পাওয়ার মাত্র এক মাসের মধ্যেই এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পেলেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৪ জুন রাজ্যসভা নির্বাচনের জন্য দলের সাতজন প্রার্থীর নাম অনুমোদন করেন। AICC সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্ণাটক থেকে মল্লিকার্জুন খাড়গে, পবন খেরা এবং মনসুর আলি খানকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে এক সাংবাদিক সম্মেলনে পবন খেরা অভিযোগ করেছিলেন যে রিনিকি ভূঁইয়া শর্মার বিদেশে গোপন সম্পত্তি এবং একাধিক পাসপোর্ট রয়েছে। এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করে রিনিকি ভূঁইয়া শর্মা অসম পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। এরপর খেরার বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হয়। গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্ট পবন খেরাকে আগাম জামিন দেয়। বিচারপতি জে.কে. মাহেশ্ব...

বিশ্ব পরিবেশ দিবসে সোনাইজুড়ে বৃক্ষরোপণ, বিতরণ করা হলো প্রায় এক লক্ষ চারা

ছবি
 বিশ্ব পরিবেশ দিবসে সোনাইজুড়ে বৃক্ষরোপণ, বিতরণ করা হলো প্রায় এক লক্ষ চারা সোনাই ফরেস্ট রেঞ্জ অফিস কার্যালয়ে গাছের চারা রোপনের মুহূর্ত ৫ জুন:  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার কাছাড় জেলার বৃহত্তর সোনাইজুড়ে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে সোনাইয়ের মনিয়ারখাল রেঞ্জ ফরেস্ট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন রেঞ্জ ফরেস্ট অফিসার শিবহরি সিনহা কার্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে বন বিভাগের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি বন বিভাগের উদ্যোগে ১৮২ নম্বর মডেল প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ করা হয় এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।      এনিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রেঞ্জ ফরেস্ট অফিসার শিবহরি সিনহা জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বন বিভাগের পক্ষ থেকে সোনাই-ধলাই অঞ্চলে প্রায় এক লক্ষ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি সকলকে চারা রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানান।...

অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১২ জন মন্ত্রী

ছবি
অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১২ জন মন্ত্রী শপথ নেওয়ার পর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রীরা গুয়াহাটি, ৫ জুন:  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র নেতৃত্বাধীন অসম সরকারের মন্ত্রিসভা শুক্রবার সম্প্রসারিত হলো। জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ১২ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন অশ্বিনী রায় সরকার, অশোক সিংহল, বিমল বরা, বিশ্বজিৎ দৈমারী, জয়ন্ত মল্লবড়ুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজৰিকা, ড. রণোজ পেগু এবং সুশান্ত বৰগোহাঁই।      এদের মধ্যে নীলিমা দেবী, অশ্বিনী রায় সরকার, সুশান্ত বরগোহাঁই এবং বিশ্বজিৎ দৈমারীর মতো কয়েকজন প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। অন্যদিকে অশোক সিংহল, পীযূষ হাজরিকা, বিমল বরা ও রণোজ পেগুর মতো অভিজ্ঞ নেতারাও ফের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই সম্প্রসারণের পর মুখ্যমন্ত্রীসহ অসম মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো ১৭-তে। সংবিধান অনুযায়ী ১২৬ সদস্যের অসম বিধানসভায় সর্বোচ্চ ১৯ জন মন্ত্রী থাকতে পারেন, ফলে ...

পাথারকান্দিতে তিন যুবকের ওপর নৃ'শংস হা'মলা, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ছবি
  তিন যুবকের ওপর নৃ'শংস হা'মলা, পাথারকান্দির গণপিটুনির ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য  অসমের শ্রীভূমি জেলার পাথারকান্দিতে গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে তিন যুবকের ওপর ভ'য়াব'হ গ'ণপি'টুনির অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘিরে সমগ্র বরাক উপত্যকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গরু চুরির সন্দেহে স্থানীয় একদল ব্যক্তি তিন যুবককে আটক করে নি'র্মম'ভাবে মা'রধর করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দা, লাঠি ও লোহার রড দিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি হা'মলা চালানো হচ্ছে। এমনকি এয়ার গান দিয়েও গু'লি চালানোর অভিযোগ উঠেছে।      এই নৃ'শংস হা'মলায় তিন যুবকই গুরু'তর'ভাবে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আ'শঙ্কাজ'নক বলে সূত্রের খবর। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনায় প্রশ্ন উঠেছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন...

NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গুয়াহাটিতে যুব কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

ছবি
গুয়াহাটি, ৪ জুন: দেশের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে একের পর এক বিতর্ক ও অনিয়মের অভিযোগে সরব হলো অসম প্রদেশ প্রতীকী ছবি যুব কংগ্রেস। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার অভাবের প্রতিবাদে বৃহস্পতিবার গুয়াহাটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনাম-এর নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বহু যুব কংগ্রেস কর্মী ও সমর্থক। বিক্ষোভকারীরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করা হয়। প্রতিবাদকারীদের অভিযোগ, NEET-সহ বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষাকে ঘিরে বারবার অনিয়মের অভিযোগ সামনে আসায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে সরকারের উদাসীন ভূমিকারও সমালোচনা করেন তারা। যুব কংগ্রেস নেতাদের দাবি, শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে। সম্প্রতি দিল্লিতে...

দেহরক্ষীর দৈনিক বেতন ৪ লাখ! দক্ষিণী সুপারস্টার রামচরণের আয় কত জানেন?

ছবি
  জনকণ্ঠ২৪ প্রতিবেদন, ৪ জুন। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ-কে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি তাঁর ব্যক্তিগত দেহরক্ষী কভিন কুন্টার পারিশ্রমিক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, রামচরণের নিরাপত্তার দায়িত্বে থাকা কভিন কুন্টা প্রতিদিন প্রায় ৪ লাখ টাকা পারিশ্রমিক পান। এই তথ্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—যার দেহরক্ষীর দৈনিক বেতনই ৪ লাখ টাকা, সেই রামচরণের মাসিক আয় কত হতে পারে?     বিনোদন জগতের বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, একটি সিনেমার জন্য রামচরণ ৮০ থেকে ১০০ কোটিরও বেশি পারিশ্রমিক নেন। এছাড়া বিজ্ঞাপন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ব্যবসা ও অন্যান্য বিনিয়োগ থেকেও তাঁর বিপুল আয় রয়েছে। ফলে তাঁর মাসিক আয় কয়েক কোটি টাকারও বেশি বলে মনে করা হয়। তবে রামচরণ বা তাঁর টিমের পক্ষ থেকে মাসিক আয়ের নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবুও দেহরক্ষীর বিপুল বেতনই ইঙ্গিত দেয় যে দক্ষিণী এই সুপারস্টারের জীবনযাপন ও আয়ের পরিমাণ কতটা বিশাল। বর্তমানে ভারতের অন্যতম ধনী ও জনপ্রিয় অভিনেতাদের তালিকায় রামচরণের নাম শীর্ষ সারিতেই রয়েছে। তবে এই তথ্যের সত্যতা...

সোনাইয়ে হেরোইন সহ দুই মহিলা আটক

ছবি
  আটক মহিলারা  সোনাই বাজার থেকে হেরোইন সহ দুই মহিলাকে আটক করলো পুলিশ নিজস্ব প্রতিনিধি,  বুধবার রাতে  কাছাড় জেলার  সোনাই থানার পুলিশ গোপন সূত্রের খবরে অভিযানে নেমে দুই নারী পাচারকারী রাশমিনা বেগম (৩১) ও মামতাজ বেগম চৌধুরী (৩৭)-কে সোনাই বাজার এলাকা থেকে আটক করে। তাদের কাছ থেকে ১১টি সাবান কেসে থাকা মোট ১২২ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।। 

শুক্রবার অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৪ জুন: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের ঘোষণা করেছেন। এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে ১২ জন বিধায়ক নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথ নিতে চলা বিধায়কদের মধ্যে রয়েছেন অশ্বিনী রায় সরকার, অশোক সিংঘল, বিমল বরাহ, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্লবরুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজরিকা, ডাঃ রণোজ পেগু এবং সুশান্ত বরগোহাঁই। মন্ত্রিসভার এই সম্প্রসারণকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন এবং সরকারের আগামী দিনের পরিকল্পনা নিয়ে এখন সকলের নজর ৫ জুনের শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে।

janakantha24ind নিউজ পোর্টাল শুভ সূচনা

নিত্যদিনের খবর তুলে ধরতে আমাদের যাত্রা শুরু। ভারত-বাংলার মানুষের জন্য সত্য ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দিতে Janakantha24ind এর যাত্রা শুরু হলো। আমরা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ গোটা পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ খবর 24 ঘন্টা আপনাদের কাছে পৌঁছে দেবো। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। টিম Janakantha24ind