পোস্টগুলি

জন্ম শতবর্ষে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রাশিদা হক

ছবি
নিজস্ব প্রতিনিধি, প্রয়াত রশিদা হক চৌধুরী ছিলেন বরাক উপত্যকার একমাত্র মহিলা কেন্দ্রীয় মন্ত্রী। তিনি চৌধুরী চরণ সিং সরকারের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি ভারতের প্রাক্তন শিল্পমন্ত্রী এবং অসমের সংখ্যালঘু রাজনীতির অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব প্রয়াত মঈনুল হক চৌধুরীর সহধর্মিণী ছিলেন। চলতি বছর বেগম রশিদা হক চৌধুরীর জন্মশতবর্ষ। এর তিন বছর আগে তাঁর স্বামী মঈনুল হক চৌধুরীর জন্মশতবর্ষও নীরবে অতিক্রান্ত হয়েছে।

ত্রিপুরায় ৪ সন্দেহভাজন বাংলাদেশি আটক

ছবি
নিজস্ব প্রতিনিধি ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার রাধানগর স্ট্যান্ড এলাকা থেকে ৪ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি জাল ভোটার কার্ড, জন্ম সনদ ও আধার কার্ড তৈরির একটি চক্র সক্রিয় রয়েছে। তবে এ ঘটনায় কোনো জাল নথি উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ইউসিসি বাতিলের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিল এআইইউডিএফ

ছবি
নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি:- ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বাতিলের দাবিতে অসমের রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এআইইউডিএফ। সোমবার দলের সভাপতি ও বিধায়ক মাওলানা বদরুদ্দীন আজমলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-এর কাছে স্মারকলিপি প্রদান করে। এআইইউডিএফের দাবি, ইউসিসি কার্যকর না করে তা বাতিলের উদ্যোগ নেওয়া হোক।

হাইলাকান্দিতে সাইবার প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ছবি
নিজস্ব প্রতিনিধি, হাইলাকান্দি পুলিশ একটি সংঘবদ্ধ সাইবার আর্থিক প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন গৌরব রায় চৌধুরী (ব্রজরপুর), জাহারুল হাসান লস্কর (উজানখুপার পার্ট-২), আবু জাহিদ লস্কর (নারায়ণপুর পার্ট-২) এবং মহম্মদুর হাসান চৌধুরী (ভাটিসাংজুরাই)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেনে সহায়তা করছিল। বর্তমান মামলায় প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা অভিযুক্তদের নিয়ন্ত্রিত একটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অর্থ উত্তোলনের সময় চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে সাইবার প্রতারণা চক্রের একটি অংশের কার্যকলাপ উদ্ঘাটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হাইলাকান্দি পুলিশ।

প্রখ্যাত আলেম মাওলানা জমির উদ্দিন লস্কর আর নেই, সোমবার দুপুর ২ টায় জানাজা

ছবি
নিজস্ব প্রতিনিধি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সু-বক্তা তথা অসম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা জমির উদ্দিন লস্কর ওরফে বুয়ালজুরী সাহেব আর নেই। রবিবার রাত সাড়ে ৮টার দিকে কাছাড় জেলার সোনাইর কাজিডহর তৃতীয় খণ্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণমুগ্ধ রেখে গেছেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সোমবার দুপুর ২টায় শিলচর-আইজল জাতীয় সড়কের কাজিডহর পয়েন্ট সংলগ্ন মাঠে জানাজার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ লস্কর ও সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। তাঁর মৃত্যুতে আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মাওলানা সারিমুল হক লস্কর, প্রাক্তন সভাপতি মাওলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী, সোনাইর প্রাক্তন বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়াসহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর প্রয়াণে বরাক উপত্যকা একজন প্রজ্ঞাবান আলে...

জরাজীর্ণ সোনাই সাব-ডিভিশনাল এগ্রিকালচার অফিস

ছবি
নিজস্ব প্রতিনিধি, সোনাই। কাছাড় জেলার সোনাই সাব-ডিভিশনাল কৃষি অফিস বর্তমানে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে মূল কার্যালয়ে কর্মচারী ও সাধারণ মানুষের যাতায়াত না থাকায় ভবনটি এখন অনেকটাই ‘ভুত বাংলার’ চেহারা নিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে কার্যালয়ের চারপাশ ঘাস-লতাপাতায় ভরে গিয়ে জঙ্গলে পরিণত হয়েছে। ভবনটির বিভিন্ন অংশও জরাজীর্ণ হয়ে পড়েছে। জানা গেছে, প্রায় এক বছর আগেও এই ভবনেই নিয়মিত অফিসের কাজ চলত। তবে ভবনটির বেহাল অবস্থার কারণে গত বছরের ১৭ মে উদ্বোধন হওয়া ‘জ্ঞানকেন্দ্র’ ভবনে সাব-ডিভিশনাল কৃষি অফিসের কার্যক্রম স্থানান্তর করা হয়। মূল কার্যালয় থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত এই ভবনেই বর্তমানে অস্থায়ীভাবে অফিস পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, ‘জ্ঞানকেন্দ্র’ ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত কৃষি বিভাগের কর্মীরা সেখান থেকেই পরিষেবা প্রদান করছেন। অফিস সূত্রে জানা গেছে, জরাজীর্ণ সাব-ডিভিশনাল কৃষি অফিসের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জান...

IPL-এর ধাঁচে অসমেও শুরু হচ্ছে ক্রিকেট প্রিমিয়ার লিগ, উন্মোচন করা হল ৮ দলের লোগো ও ট্রফি

ছবি
গুয়াহাটি, ২১ জুন: ভারতের জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর আদলে এবার অসমেও শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা ‘অসম প্রিমিয়ার লিগ’ (APL)। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ACA) উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে রাজ্যের ৮টি দল। দলগুলি হল— গুয়াহাটি রয়্যালস, যোরহাট স্ট্যালিয়ন্স, তেজপুর টাইটানস, ডিব্রুগড় ওয়ারিয়র্স, নগাঁও রেঞ্জার্স, বরপেটা ব্রেভস, চরাইদেউ সানরাইজার্স এবং বরাক লেজেন্ডস। শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় লিগের লোগো, আটটি দলের লোগো এবং চ্যাম্পিয়নশিপ ট্রফি। আয়োজকদের দাবি, এই লিগ রাজ্যের তৃণমূল স্তরের প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের দক্ষতা তুলে ধরার একটি বড় মঞ্চ দেবে এবং ভবিষ্যতে ঘরোয়া ও জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ সুগম করবে। অসম ক্রিকেটের বিকাশ এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করতে এই উদ্যোগকে রাজ্যের ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ইতিমধ্যেই এই নতুন লিগকে ঘিরে উৎসাহের সঞ...