IPL-এর ধাঁচে অসমেও শুরু হচ্ছে ক্রিকেট প্রিমিয়ার লিগ, উন্মোচন করা হল ৮ দলের লোগো ও ট্রফি
গুয়াহাটি, ২১ জুন: ভারতের জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর আদলে এবার অসমেও শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা ‘অসম প্রিমিয়ার লিগ’ (APL)। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ACA) উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে রাজ্যের ৮টি দল।
দলগুলি হল— গুয়াহাটি রয়্যালস, যোরহাট স্ট্যালিয়ন্স, তেজপুর টাইটানস, ডিব্রুগড় ওয়ারিয়র্স, নগাঁও রেঞ্জার্স, বরপেটা ব্রেভস, চরাইদেউ সানরাইজার্স এবং বরাক লেজেন্ডস।
শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় লিগের লোগো, আটটি দলের লোগো এবং চ্যাম্পিয়নশিপ ট্রফি। আয়োজকদের দাবি, এই লিগ রাজ্যের তৃণমূল স্তরের প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের দক্ষতা তুলে ধরার একটি বড় মঞ্চ দেবে এবং ভবিষ্যতে ঘরোয়া ও জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ সুগম করবে।
অসম ক্রিকেটের বিকাশ এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করতে এই উদ্যোগকে রাজ্যের ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ইতিমধ্যেই এই নতুন লিগকে ঘিরে উৎসাহের সঞ্চার হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন