লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র হোসেন মোহাম্মদ দিয়াব।
নিউজ ডেস্ক, ১৫ জুন শিলচরের কৃতি ছাত্র হোসেন মোহাম্মদ দিয়াব আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ LSE-এর ২০২৬ সালের সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। বর্তমানে দিয়াব ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক ফাইনাল বর্ষে অধ্যয়নরত। এলএসই কর্তৃপক্ষের জারি করা অনুমোদনপত্র অনুযায়ী, তিনি “AI for Business: Management, Strategy and Governance” শীর্ষক বিশেষ কোর্সে আগামী ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অংশ নেবেন। শিক্ষা মহলের মতে, লন্ডনের এলএসই-এর সামার স্কুলে সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্য থেকে নির্বাচিতদেরই এই সুযোগ দেওয়া হয়। ফলে দিয়াবের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং শিলচর ও বরাক উপত্যকার জন্যও গৌরবের বিষয়। দিয়াব হলেন সোনাইর প্রাক্তন বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়ার পুত্র। তাঁর এই কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ খুলে দেবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা। শিলচরের এই তরুণ মেধাবীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সকলেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা

সোনাইয়ে বারবার ভেস্তে যাচ্ছে বিধায়কের কর্মসূচি, রাজনৈতিক মহলে জোর জল্পনা