হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা
নয়াদিল্লি, ৫ জুন: কংগ্রেস নেতা পবন খেরা-কে কর্ণাটক থেকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি (AICC)। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পাওয়ার মাত্র এক মাসের মধ্যেই এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পেলেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৪ জুন রাজ্যসভা নির্বাচনের জন্য দলের সাতজন প্রার্থীর নাম অনুমোদন করেন। AICC সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্ণাটক থেকে মল্লিকার্জুন খাড়গে, পবন খেরা এবং মনসুর আলি খানকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে এক সাংবাদিক সম্মেলনে পবন খেরা অভিযোগ করেছিলেন যে রিনিকি ভূঁইয়া শর্মার বিদেশে গোপন সম্পত্তি এবং একাধিক পাসপোর্ট রয়েছে। এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করে রিনিকি ভূঁইয়া শর্মা অসম পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। এরপর খেরার বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হয়। গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্ট পবন খেরাকে আগাম জামিন দেয়। বিচারপতি জে.কে. মাহেশ্ব...