ইউসিসি বাতিলের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিল এআইইউডিএফ
নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি:-
ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বাতিলের দাবিতে অসমের রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এআইইউডিএফ। সোমবার দলের সভাপতি ও বিধায়ক মাওলানা বদরুদ্দীন আজমলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-এর কাছে স্মারকলিপি প্রদান করে। এআইইউডিএফের দাবি, ইউসিসি কার্যকর না করে তা বাতিলের উদ্যোগ নেওয়া হোক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন