শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে
নিউজ ডেস্ক ১৩ জুন:-
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক -কে ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারের মাইলফলকের দিকে এগোচ্ছে। ভারতীয় মুদ্রায় তাঁর সম্পদের মূল্য প্রায় ৯৫ লাখ কোটি টাকার সমপর্যায়ে বলে উল্লেখ করা হচ্ছে।
অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, তিনি যদি ঘণ্টায় ১০ কোটি টাকা করেও খরচ করেন, তবে এই বিপুল সম্পদ শেষ করতে ১০০ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষস্থানে থাকা ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির এই পরিসংখ্যান এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন