ব্রিকস সম্মেলনে ভারত-চিন-রাশিয়ার ঐক্যের বার্তা
একসঙ্গে হাত মেলালেন মোদি-জিনপিং-পুতিন। NewDelhi : নয়াদিল্লিতে শুরু হওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একসঙ্গে হাত ধরে থাকার ছবি। তিন রাষ্ট্রনেতার এই মুহূর্তকে ব্রিকসের ঐক্য ও সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ভারতের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ভারত, চিন ও রাশিয়াসহ ব্রিকসের সদস্য দেশগুলির শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও সদস্য দেশগুলির মধ্যে ঐক্য ও সহযোগিতার বার্তা তুলে ধরাই এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এর আগে মোদি ও পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, শি জিনপিংয়ের ভারত সফরও নয়াদিল্লি-বেজিং সম্পর্কের উন্নতির সম্ভাবনা ঘিরে বিশেষ তাৎপর্য বহন করছে।