পোস্টগুলি

আগস্ট, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মসজিদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে কালাইনে দু'পক্ষের তুমুল সংঘর্ষ!

ছবি
নিজস্ব প্রতিনিধি, মসজিদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কালাইনের ভূঁইয়া বাড়ির তারাপুর বড় মসজিদ এলাকায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘ'র্ষ ঘটে। ঘটনায় মহিলা-সহ বেশ কয়েকজন আহ'ত হওয়ার খবর পাওয়া গেছে। মসজিদের ভিতরে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের আগে এক পক্ষ একজন ইমামকে মসজিদে নিয়ে এলে অপর পক্ষ আপত্তি জানায়। এ নিয়ে প্রথমে বাগবিতণ্ডা, পরে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পাথর ছোড়াছুড়ির ঘটনাও ঘটে বলে অভিযোগ। অভিযোগ, মসজিদের ভিতরেও লাঠি নিয়ে মারপিট ও ভাঙচুর হয়। সংঘ'র্ষের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে শতাধিক মানুষ জড়ো হন। পরে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘ'র্ষের প্রকৃত কারণ ও ভাঙচুরের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের দাবি উঠেছে।