বিশ্ব পরিবেশ দিবসে সোনাইজুড়ে বৃক্ষরোপণ, বিতরণ করা হলো প্রায় এক লক্ষ চারা

 বিশ্ব পরিবেশ দিবসে সোনাইজুড়ে বৃক্ষরোপণ, বিতরণ করা হলো প্রায় এক লক্ষ চারা

সোনাই ফরেস্ট রেঞ্জ অফিস কার্যালয়ে গাছের চারা রোপনের মুহূর্ত



৫ জুন:

 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার কাছাড় জেলার বৃহত্তর সোনাইজুড়ে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে সোনাইয়ের মনিয়ারখাল রেঞ্জ ফরেস্ট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন রেঞ্জ ফরেস্ট অফিসার শিবহরি সিনহা কার্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে বন বিভাগের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি বন বিভাগের উদ্যোগে ১৮২ নম্বর মডেল প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ করা হয় এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

     এনিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রেঞ্জ ফরেস্ট অফিসার শিবহরি সিনহা জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বন বিভাগের পক্ষ থেকে সোনাই-ধলাই অঞ্চলে প্রায় এক লক্ষ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি সকলকে চারা রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানান। এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনাইর জলসম্পদ কার্যালয় সহ বিভিন্ন সরকারি কার্যালয় এবং সরকারি-বেসরকারি স্কুল-কলেজে সচেতনতামূলক ও পরিবেশবান্ধব নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা

দ্বিগুণ হচ্ছে MLA-LAD তহবিল, ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেহরক্ষীর দৈনিক বেতন ৪ লাখ! দক্ষিণী সুপারস্টার রামচরণের আয় কত জানেন?