পাথারকান্দিতে তিন যুবকের ওপর নৃ'শংস হা'মলা, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

  তিন যুবকের ওপর নৃ'শংস হা'মলা, পাথারকান্দির গণপিটুনির ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য


 অসমের শ্রীভূমি জেলার পাথারকান্দিতে গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে তিন যুবকের ওপর ভ'য়াব'হ গ'ণপি'টুনির অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘিরে সমগ্র বরাক উপত্যকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গরু চুরির সন্দেহে স্থানীয় একদল ব্যক্তি তিন যুবককে আটক করে নি'র্মম'ভাবে মা'রধর করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দা, লাঠি ও লোহার রড দিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি হা'মলা চালানো হচ্ছে। এমনকি এয়ার গান দিয়েও গু'লি চালানোর অভিযোগ উঠেছে। 

    এই নৃ'শংস হা'মলায় তিন যুবকই গুরু'তর'ভাবে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আ'শঙ্কাজ'নক বলে সূত্রের খবর। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনায় প্রশ্ন উঠেছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। উল্লেখ্য, ভিডিওর সত্যতা ও ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে ভাইরাল হওয়া দৃশ্যগুলি ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।


এই নৃশংস হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তুলেছেন অসংখ্য লোক। 


প্রতীকী ছবি


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা

সোনাইয়ে বারবার ভেস্তে যাচ্ছে বিধায়কের কর্মসূচি, রাজনৈতিক মহলে জোর জল্পনা

লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র