মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে জনসংযোগে সাংসদ পরিমল শুক্লবৈদ্য

মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে জনসংযোগে সাংসদ পরিমল শুক্লবৈদ্য
১২ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সোনাই বিধানসভা এলাকার বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার তিনি শহরের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।আলোচনায় গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, সুশাসন এবং জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অগ্রগতি, জনকল্যাণ ও নাগরিক ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলি নিয়েও আলোচনা করেন সাংসদ। এদিন সাংসদ পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সোনাই মন্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা, সাধারণ সম্পাদক দিপু কুমার দাস, গোবিন্দপুর মন্ডলের সভাপতি হিমাংশু দাস, পুরসভার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস সহ স্থানীয় বিজেপির কর্মকর্তারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা

দ্বিগুণ হচ্ছে MLA-LAD তহবিল, ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেহরক্ষীর দৈনিক বেতন ৪ লাখ! দক্ষিণী সুপারস্টার রামচরণের আয় কত জানেন?