জলাবদ্ধতা ও নালা পরিষ্কারের জন্য সোনাই পুরসভার নিজস্ব জেসিবি ক্রয়

সোনাই পুরসভার নিজস্ব এক্সক্যাভেটর ক্রয়,
কাছাড় জেলার সোনাই পুরসভার উন্নয়নের পথে আরও এক ধাপ অগ্রগতি ঘটল। শহরের বিভিন্ন জনসেবামূলক ও উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করতে পুরসভা নিজস্ব একটি এক্সক্যাভেটর (জেসিবি) ক্রয় করেছে। বুধবার সন্ধ্যা রাতে সোনাই পুরসভা কার্যালয়ে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম জানান, শহরের নালা-নর্দমা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের সুবিধার্থে টাইড ফান্ড থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে এই এক্সক্যাভেটরটি কেনা হয়েছে। তিনি বলেন, শহরের যেকোনো এলাকায় জলাবদ্ধতা বা নালা বন্ধ সংক্রান্ত সমস্যা দেখা দিলে পুরসভার পক্ষ থেকে বিনামূল্যে এই মেশিনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের সমস্যার সম্মুখীন হলে নাগরিকদের পুরসভার সিটি প্রজেক্ট অফিসার ইব্রাহিম লস্করের সঙ্গে যোগাযোগ করার জন্যও তিনি আহ্বান জানান। এদিকে, পুরসভার এই জনমুখী উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বিজেপি নেতা রামেশ্বর শর্মা। তিনি বলেন, শহরের নাগরিক সুবিধা বৃদ্ধিতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী। পুরসভার নতুন এই এক্সক্যাভেটর চালু হওয়ার ফলে নালা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনের কাজে গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা

দ্বিগুণ হচ্ছে MLA-LAD তহবিল, ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেহরক্ষীর দৈনিক বেতন ৪ লাখ! দক্ষিণী সুপারস্টার রামচরণের আয় কত জানেন?