একই পরিবারের পাঁচ ভাই ভারতীয় সেনাবাহিনীতে,

একই পরিবারের পাঁচ ভাই ভারতীয় সেনাবাহিনীতে, গর্বিত শ্রীভূমি
বিশেষ প্রতিবেদন, করিমগঞ্জ শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার দলিবিল গ্রাম থেকে উঠে এসেছে এক অনন্য দেশপ্রেমের নজির। গ্রামের বাসিন্দা মোঃ তছির আলীর পাঁচ পুত্রই বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। একই পরিবারের পাঁচ সন্তানের দেশের সেবায় আত্মনিয়োগের ঘটনা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, এটি শুধু একটি পরিবারের নয়, গোটা শ্রীভূমি ও আসামের জন্য গর্বের বিষয়। দেশসেবার এই বিরল দৃষ্টান্ত নতুন প্রজন্মকে সেনাবাহিনীতে যোগদান ও দেশের প্রতি দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে বলেও মনে করছেন অনেকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা

সোনাইয়ে বারবার ভেস্তে যাচ্ছে বিধায়কের কর্মসূচি, রাজনৈতিক মহলে জোর জল্পনা

লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র