হোটেল থেকে ৩ মাস ধরে নিখোঁজ কিশোরি উদ্ধারের অভিযোগে সরগরম উধারবন্দ, বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধোলাই

বিতর্কিত চিকিৎসক জেপি দাসের ফাইল ছবি। নিউজ ডেস্ক, শিলচর, ১৭ জুন কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রামের পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে হোটেলে অবৈধ দেহব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিজাত হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল। কিশোরী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযোগের কেন্দ্রে থাকা চিকিৎসক জে. পি. দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে, কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার দলবল নিয়ে গঠনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অবৈধ কার্যকলাপ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও বিবৃতি পাওয়া যায়নি। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা

সোনাইয়ে বারবার ভেস্তে যাচ্ছে বিধায়কের কর্মসূচি, রাজনৈতিক মহলে জোর জল্পনা

লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র