অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১২ জন মন্ত্রী

অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১২ জন মন্ত্রী



শপথ নেওয়ার পর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রীরা





গুয়াহাটি, ৫ জুন:

 মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র নেতৃত্বাধীন অসম সরকারের মন্ত্রিসভা শুক্রবার সম্প্রসারিত হলো। জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ১২ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন অশ্বিনী রায় সরকার, অশোক সিংহল, বিমল বরা, বিশ্বজিৎ দৈমারী, জয়ন্ত মল্লবড়ুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজৰিকা, ড. রণোজ পেগু এবং সুশান্ত বৰগোহাঁই। 

    এদের মধ্যে নীলিমা দেবী, অশ্বিনী রায় সরকার, সুশান্ত বরগোহাঁই এবং বিশ্বজিৎ দৈমারীর মতো কয়েকজন প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। অন্যদিকে অশোক সিংহল, পীযূষ হাজরিকা, বিমল বরা ও রণোজ পেগুর মতো অভিজ্ঞ নেতারাও ফের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই সম্প্রসারণের পর মুখ্যমন্ত্রীসহ অসম মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো ১৭-তে। সংবিধান অনুযায়ী ১২৬ সদস্যের অসম বিধানসভায় সর্বোচ্চ ১৯ জন মন্ত্রী থাকতে পারেন, ফলে এখনও দুটি পদ খালি রয়েছে। 

    তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠনের পর এটি ছিল হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় মেয়াদের প্রথম বড় মন্ত্রিসভা সম্প্রসারণ। রাজনৈতিক মহলের মতে, আঞ্চলিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি প্রশাসনকে আরও গতিশীল করতেই এই সম্প্রসারণ করা হয়েছে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমন্ত-পত্নীর মামলায় জামিনের এক মাসের মধ্যেই রাজ্যসভার টিকিট, কর্ণাটক থেকে প্রার্থী পবন খেরা

দ্বিগুণ হচ্ছে MLA-LAD তহবিল, ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেহরক্ষীর দৈনিক বেতন ৪ লাখ! দক্ষিণী সুপারস্টার রামচরণের আয় কত জানেন?