পোস্টগুলি

সোনাই কৃষকদের মধ্যে উন্নতমানের সরকারি বীজ বিতরণ

ছবি
প্রকৃত কৃষকদের অধিকার নিশ্চিত করতে কড়া বার্তা আমিনুলের নিউজ ডেস্ক: কৃষকরাই দেশের মেরুদণ্ড। কৃষকদের পরিশ্রমের ফলেই দেশে খাদ্যশস্য উৎপাদন হয় এবং সেই ফসল বিদেশেও রফতানি করা হচ্ছে। বৃহস্পতিবার কাছাড় জেলার সোনাই কৃষি বিভাগের সাব ডিভিশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের গুরুত্ব তুলে ধরে এমনই বক্তব্য রাখেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। কৃষকদের প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা সময়মতো পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে আমিনুল বলেন, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের সুবিধা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে প্রভাবশালী অ-কৃষকদের কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে ট্র্যাক্টর প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, তাঁর বিধায়কত্বকালে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অনুষ্ঠানে কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদীন কৃষকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি প্রধানমন্ত্রীর ‘খেত বাঁচাও’ অভিযানের লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে কৃষি বিভাগের উদ্যোগে কয়েকজন প্রগতিশীল কৃষকের হাতে উন্নতমানের ধানের বীজ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ...

হোটেল থেকে ৩ মাস ধরে নিখোঁজ কিশোরি উদ্ধারের অভিযোগে সরগরম উধারবন্দ, বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধোলাই

ছবি
বিতর্কিত চিকিৎসক জেপি দাসের ফাইল ছবি। নিউজ ডেস্ক, শিলচর, ১৭ জুন কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রামের পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে হোটেলে অবৈধ দেহব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিজাত হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল। কিশোরী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযোগের কেন্দ্রে থাকা চিকিৎসক জে. পি. দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে, কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার দলবল নিয়ে গঠনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অবৈধ কার্য...

সোনাইয়ে বারবার ভেস্তে যাচ্ছে বিধায়কের কর্মসূচি, রাজনৈতিক মহলে জোর জল্পনা

ছবি
নিউজ ডেস্ক, ১৬ জুন সোনাইর নবনির্বাচিত কংগ্রেসি বিধায়ক আমিনুল হক লস্করের সরকারি কর্মসূচি একের পর এক বাতিল হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সোনাই উন্নয়ন খণ্ডের পর বাঁশকান্দি উন্নয়ন খণ্ডে-ও তাঁর উপস্থিতিতে নির্ধারিত সভা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। সোমবার বাঁশকান্দি ব্লক অফিসের অনুষ্ঠান বাতিল হওয়ার পর মঙ্গলবার কচুদরম মডেল হাসপাতালের পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্যে ডাকা সভাও অনুষ্ঠিত হয়নি। হাসপাতালের ইনচার্জ মুক্তার হোসেন বাহার সভাটি বাতিল করেন বলে জানা গেছে। এদিকে, বুধবার সোনাই ব্লক প্রাইমারি হাসপাতালে বিধায়কের সভাপতিত্বে নির্ধারিত সভাটিও বাতিল করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, শাসকদলের একাংশ নেতার চাপের জেরেই বিধায়কের সরকারি কর্মসূচিগুলি ধারাবাহিকভাবে ব্যাহত হচ্ছে। বিরোধী দলের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আমিনুল হক লস্করকে বলে অভিযোগ উঠেছে। একের পর এক সভা বাতিলের ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও নানা জল্পনা তৈরি হয়েছে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র

ছবি
বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE)-এর সামার স্কুল প্রোগ্রামে সুযোগ পেলেন শিলচরের কৃতি ছাত্র হোসেন মোহাম্মদ দিয়াব। নিউজ ডেস্ক, ১৫ জুন শিলচরের কৃতি ছাত্র হোসেন মোহাম্মদ দিয়াব আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ LSE-এর ২০২৬ সালের সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। বর্তমানে দিয়াব ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক ফাইনাল বর্ষে অধ্যয়নরত। এলএসই কর্তৃপক্ষের জারি করা অনুমোদনপত্র অনুযায়ী, তিনি “AI for Business: Management, Strategy and Governance” শীর্ষক বিশেষ কোর্সে আগামী ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অংশ নেবেন। শিক্ষা মহলের মতে, লন্ডনের এলএসই-এর সামার স্কুলে সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্য থেকে নির্বাচিতদেরই এই সুযোগ দেওয়া হয়। ফলে দিয়াবের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং শিলচর ও বরাক উপত্যকার জন্যও গ...

শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে

ছবি
নিউজ ডেস্ক ১৩ জুন:- বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক -কে ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারের মাইলফলকের দিকে এগোচ্ছে। ভারতীয় মুদ্রায় তাঁর সম্পদের মূল্য প্রায় ৯৫ লাখ কোটি টাকার সমপর্যায়ে বলে উল্লেখ করা হচ্ছে। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, তিনি যদি ঘণ্টায় ১০ কোটি টাকা করেও খরচ করেন, তবে এই বিপুল সম্পদ শেষ করতে ১০০ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষস্থানে থাকা ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির এই পরিসংখ্যান এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে জনসংযোগে সাংসদ পরিমল শুক্লবৈদ্য

ছবি
মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে জনসংযোগে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ১২ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সোনাই বিধানসভা এলাকার বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার তিনি শহরের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।আলোচনায় গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, সুশাসন এবং জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অগ্রগতি, জনকল্যাণ ও নাগরিক ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলি নিয়েও আলোচনা করেন সাংসদ। এদিন সাংসদ পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সোনাই মন্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা, সাধারণ সম্পাদক দিপু কুমার দাস, গোবিন্দপুর মন্ডলের সভাপতি হিমাংশু দাস, পুরসভার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস সহ স্থানীয় বিজেপির কর্মকর্তারা।

মমতা দিদির পাশেই আছি, তৃণমূল কংগ্রেসের দুর্দিনে বার্তা মহুয়ার

ছবি
দলের সঙ্গেই আছি, মমতার পাশেই আছি: মহুয়া মৈত্র কলকাতা, ১২ জুন : তৃণমূল কংগ্রেসকে ঘিরে নানা জল্পনা-কল্পনার মধ্যেই দলের প্রতি নিজের আনুগত্যের বার্তা স্পষ্ট করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, “আমি দলের সঙ্গে আছি, মমতা ব্যানার্জির পাশে আছি।” তৃণমূল কংগ্রেসের কঠিন সময়েই তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।